কুড়িগ্রামে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৭৫ বোতল ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টায় ফুলবাড়ী উপজেলার বালারহাট থেকে তাকে গ্রেফতার করা হয়। কুড়িগ্রাম ডিবি পুলিশের এসআই আমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন, মোস্তাফিজুর রহমান লাভলু (২৪)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষা ফেরুষা গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
এ প্রসঙ্গে এসআই বলেন, এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃত আসামীকে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।
