চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বার আউলিয়া ডিগ্রি কলেজের ছাত্রলীগের সভাপতি মো. মাহবুবুর রহমান বাপ্পী (২৩) হত্যা মামলার অন্যতম আসামি সালাহ উদ্দিন হিরুকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত ২টার দিকে আমিরাবাদ এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। তিনি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি গ্রামের আবদুর বর বাড়ির মো. আলীর ছেলে।
এ ব্যাপারে লোহাগাড়া থানার ওসি মো. সাইফুল ইসলাম সাংবাদিকদেরকে জানান, হিরু ছাত্রলীগ নেতা বাপ্পী হত্যা মামলার এজাহাভূক্ত আসামি। সে দীর্ঘদিন ধরে বিদেশে ছিল। দেশে ফেরার পর রবিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: যানজট মুক্ত মহাসড়ক, স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ
উল্লেখ্য, ২০১৩ সালের ১০ নভেম্বর রাতে বাপ্পীকে গলাকেটে করে হত্যা করা হয়। বাপ্পী আমিরাবাদের সুখছড়ি পুরান বিওসি এলাকার আনোয়ার হোসেন ও জেসমিন আক্তারের ছেলে। হত্যার পরের দিন বাপ্পীর মা জেসমিন আক্তার বাদী হয়ে ১১ জনকে আসামিকে লোহাগাড়া থানায় মামলা দায়ের করেন।
ইত্তেফাক/কেকে
