সুজানগরে চোরাই শ্যালো মেশিনসহ গ্রেফতার ২ 

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৫:৩১

পাবনার সুজানগর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে একটি চোরাই শ্যালো মেশিনসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার চিনাখড়া বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।   

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চরদুলাই গ্রামের ওহাব আলী সরদারের ছেলে নয়ন সরদার (২২) ও দেলোয়ার বিশ্বাসের ছেলে আলহাজ্ব বিশ্বাস (২০)।

থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজেশ কুমার চক্রবর্তী জানান, এলাকার চিহ্নিত চোর উক্ত নয়ন ও আলহাজ্ব সোমবার রাত আড়াইটার দিকে ভ্যানে করে একটি চোরাই শ্যালো মেশিনসহ চিনাখড়া বাজারের পাশে কালাম মেম্বারের চায়ের দোকানের সামনে ছিলো। থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নানের নেতৃত্বে এসআই আবু হানিফা সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামীদের আদালতে পাঠানো হয়েছে।  

ইত্তেফাক/এআই