পর্তুগালের রাজধানী লিসবনের বাংলা অধ্যুষিত এলাকার রুয়া দু বেনফরমসোর ফুড গার্ডেন রেস্টুরেন্টে বৃহত্তর বরিশাল কমিউনিটি অব পর্তুগাল-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির প্রবীণ নেতা, পর্তুগীজ রাজনীতিবিদ ও বাংলাদেশ ইসলামিক সেন্টারের সভাপতি রানা তাসলিম উদ্দিন। সংগঠনের সভাপতি শাহিন সাইদ মাহফিলে সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন আব্দুস সালাম । সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা ও পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম, বাংলাদেশ দূতাবাস লিসবনের সহকারি কনস্যুলার অফিসার মোহাম্মদ নুর উদ্দিন, বাইতুল মুকাররম মসজিদের সাধারণ সম্পাদক সোয়েব মিয়া, ফরিদপুর অ্যাসোসিয়েশন অফ পর্তুগাল এর সভাপতি মাহবুব আলম, মারতিম মনিজ জামে মসজিদের সভাপতি মোশারফ হোসেন ও সেক্রেটারি সাজিদ হোসেন, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি ফরিদ আহমেদ পাটোয়ারি ও সেক্রেটারি রাসেল আহমেদ।
রমজান মাসের গুরুত্ব নিয়ে কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য রাখেন মাওলানা হেলাল উদ্দিন ও হাফিজ আতিকুর রহমান। উক্ত মাহফিলে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, আঞ্চলিক, ব্যবসায়িক ও ধর্মীয় সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।
বৃহত্তর বরিশাল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ ছাড়াও কমিউনিটির ব্যাক্তিবর্গের উপস্থিতিতে মাহফিলটি প্রাণবন্ত হয়ে উঠে। পবিত্র রমজান মাসের এই ইফতারে মাধ্যমে কমিউনিটির মাঝে একটি সৌহার্দ্যতা, আন্তরিকতা ও ভাতৃত্বতার বহিঃপ্রকাশ ঘটে।
