মধ্যপ্রদেশে দোকান মালিকের অনুমতি ছাড়া সমুচা খাওয়ায় হত্যা

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ২৩:৫১

মধ্যপ্রদেশে দোকান মালিকের অনুমতি ছাড়া সমুচা খাওয়ায় এক ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় ছোলা এলাকার শঙ্কর নগরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ছোলা মন্দির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অনিল সিং মৌর্য। নিহত ঐ ব্যক্তির নাম বিনোদ আহিরওয়ার। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সোমবার (২৫ এপ্রিল) পুলিশ এক বিবৃতিতে জানায়, একজন ৪০ বছর বয়সী ব্যক্তি মদ্যপ অবস্থায় একটি দোকানে প্রবেশ করে এবং মালিকের অনুমতি ছাড়াই একটি সমুচা খায় ঐ ব্যক্তি। পরে তাকে হত্যা করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আহিরওয়ার একটি দোকানে ঢুকে একটি সমুচা তুলে খেতে শুরু করলে ঐ দোকানের মালিক তাকে প্রথমে বকাঝকা করে এবং লাঠি দিয়ে মাথায় আঘাত করে। আঘাত করার পরপরই মৃত্যুবরণ করেন বিনোদ। এরপর দোকানের মালিক হরি সিং আহিরওয়া এবং তার ২০ বছর বয়সী ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

ইত্তেফাক/এএইচপি