লেবাননে দফায় দফায় ইসরাইলের বোমাবর্ষণ 

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ০৭:৪৮

লেবাননের দক্ষিণাঞ্চলে কামান থেকে দফায় দফায় বোমা হামলা চালানোর দাবি করেছে ইসরাইল। রকেট ছোড়ার জবাবেই এ হামলা চালানো হয়েছে বলে দেশটির তরফ থেকে জানানো হয়েছে। ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র টুইট বার্তায় জানিয়েছেন, তাদের আর্টিলারি বাহিনী দক্ষিণ লেবাননের খোলা জায়গায় হামলা চালিয়েছে। খবর এবিসি নিউজের

অন্য দিকে লেবাননের গণমাধ্যম জানিয়েছে, এই পরিস্হিতিতে দক্ষিণ সীমান্েত সাইরেন বেজে ওঠে। উত্তেজনা না বাড়িয়ে শান্ত ও সংযম থাকার আহ্বান জানিয়েছেন ইউএনআইএফআইএলের প্রধান মিশন কমান্ডার আরল্ডো আলাজারো। তবে লেবানন থেকে কোনো গোষ্ঠী ইসরাইলের দিকে রকেট হামলা চালিয়েছে কি না তা জানা যায়নি। পালটাপালটি হামলায় দুই দেশের সীমান্ত এলাকায় হতাহতের খবর পাওয়া যায়নি। পবিত্র রমজান মাসে ইসরাইল অধিকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও অবরুদ্ধ গাজা উপত্যাকায় ফিলিস্তিনি ও ইসরাইলি বাহিনীর মধ্যে সংঘাতের ঘটনা ঘটছে। শতাধিক ফিলিস্তিনিকে এরই মধ্যে আটক করেছে ইসরাইলি বাহিনী। এর মধ্যেই লেবানন সীমান্েত নতুন করে উত্তেজনা দেখা দিল।

এক বিবৃতিতে ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, যে রকেটটি তাদের ওখানে পড়েছে, তাতে কেউ হতাহত কিংবা কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সোমবার ভোরের দিকে সেটি পড়ে। এরপরই ইসরাইলের পক্ষ থেকে জানানো হয়, দক্ষিণ লেবাননের অবকাঠোমোগুলো টার্গেট করেই এ হামলা চালানো হয়েছে। ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেন কোচাভ বলেন, তাদের এখানে রকেট হামলা হয়েছে তা সম্ভবত ফিলিস্তিনিরাই করেছে।

ইত্তেফাক/এসআর