সংসদের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল ৮টায়

আপডেট : ০৩ জুন ২০১৯, ১৬:৪৫

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। সোমবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ, হুইপবৃন্দ, মন্ত্রীপরিষদের সদস্যবৃন্দ, সংসদ-সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মচারীসহ এলাকার মুসল্লীগণ জামাতে অংশ নিবেন। সংসদের দক্ষিণ প্লাজায় এ ঈদের নামাজের জামাত সবার জন্য উন্মুক্ত থাকবে উল্লেখ করে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামাতে সকল আগ্রহী মুসল্লীগণকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি