চলচ্চিত্র পরিচালক তমিজ উদ্দীন রিজভী আর নেই। সোমবার (২৫ এপ্রিল) রাত ৮টায় রাজধানীর রাশমনো হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনা এবং মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
সোহান জানান, মঙ্গলবার (২৬ এপ্রিল) বাদজোহর নারায়ণগঞ্জে জানাজা শেষে পরিচালক তমিজ উদ্দীন রিজভীর দাফন সম্পন্ন।
প্রসঙ্গত, চলচ্চিত্র পরিচালক তমিজ উদ্দীন রিজভী ‘ছোট মা’, ‘জিদ্দি’, ‘আশা ভালোবাসা’, ‘জেলের মেয়ে’, ‘জবাবদিহি’ ও ‘আশীর্বাদ’ সিনেমার মতো উল্লেখযোগ্য সিনেমা নির্মাণ করেছেন। তার সিনেমায় দেশের খ্যাত নামা নায়ক-নায়িকারা অভিনয় করেছেন। ফারুক, কবরী, শাবানা, জসিম ও সালমান শাহ’ বেশির ভাগ চলচ্চিত্রে অভিনয় করেন।

‘দ্বিতীয় সিজন কবে আসবে সবাই সেই প্রশ্ন করছেন’