জামালপুরের মাদারগঞ্জ সড়কে ফায়ার সার্ভিস সংলগ্ন গোপালপুর সরকারি প্রাইমারি বিদ্যালয়ের পাশে একটি স্কুল ভ্যানের সঙ্গে ইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় ১ জন নিহত ও ৬ জন আহত হয়েছে।
ট্রলির ধাক্কায় নিহত ছাত্রের নাম রাজু (১০)। নিহত রাজু উপজেলার চর গোপালপুর গ্রামের মো. বিল্লাল হোসেনের ছেলে এবং দারুণ নেছা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
আহতরা হলেন, গুনারীতলা ইউনিয়নের চর গোপালপুর গ্রামের মোছা: ফিরুজা বেগম (৬৫),আবির মিয়া (১১), জান্নাত(১৩), রহমতুল্লাহ (২৬) ও রিফাতকে (১০) স্থানীয়রা উদ্ধার করে মাদারগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে গুরুত্বর আহত তিন জনকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করলে পথেই রাজু মারা যায়।
এ ব্যাপারে ওসি তদন্ত মো. আরশাদ আলী বলেন, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।
