টেকনাফের শাহপরীরদ্বীপ কোনা পাড়া এলাকায় অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা ও ৫ কেজি গাঁজাসহ এক নারী ও এক পুরুষকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার (২৬ এপ্রিল) রাত ১১ টার দিকে শাপরীরদ্বীপ কোনা পাড়ায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) মো.আব্দুল আলিম।
গ্রেফতারকৃতরা হলেন, টেকনাফের শাহপরীরদ্বীপ কোনা পাড়া এলাকার মনির আহমদের মেয়ে তাসলিমা আক্তার (২৪), শাপরীরদ্বীপ দক্ষিণ পাড়া এলাকার শামসুল আলমের ছেলে মো. আলম (২৪)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আব্দুল আলীম বলেন, মঙ্গলবার রাত ১১ টার দিকে গোপন সংবাদে জানতে পারে শাপরীরদ্বীপ কোনা পাড়া এলাকার আলমের শ্বশুর বাড়িতে মাদকের একটি বড় চালান মজুদ রয়েছে। উক্ত গোপন সংবাদে শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুর আলম নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ ঐ বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাড়ির মেঝের উপর হতে প্লাস্টিক মুড়ানো এক লাখ পিস ইয়াবা ও ৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, অভিযান চলাকালে আরও কয়েকজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজনসহ পলাতক ৩জন আসামির বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
