আসছে ঈদে ‘শান’ সিনেমার মুক্তি পেতে যাচ্ছে সিয়াম আহমেদ ও পূজা চেরী জুটির তৃতীয় সিনেমা 'শান'। এ নিয়ে আজ (বুধবার) কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) হল রুমে প্রেস মিট আয়োজন করা হয়। এসময় সিয়ামের সন্তানের নাম জানতে চাওয়া হয়।
সিয়াম বলেন, ‘এখনও কেউ জানে না তার নাম। এটি এখন বলার অনুমতি আমার নেই। পরিবার থেকে অনুমতি মেলেনি। তবে আমি আপনাদের সবাইকে মিষ্টিমুখ করিয়ে ছেলে নাম জানাতে চাই।’
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা সিমায় আহমেদ, অভিনেতা নাদের চৌধুরী, অভিনেতা আরমান পারভেজ মুরাদ, পরিচালক এম রাহিম, চিত্রনাট্য ও সংলাপ লেখক আজাদ খান ও নাজিম উদ দৌলা, প্রযোজক ওয়াহিদুর রহমান ও আজিজুর রহমানসহ অনেক।
‘শান’ সিনেমা নিয়ে সিয়াম বলেন, ‘শান’ সিনেমার যুক্ত হয়েছি ভালো একটা গল্প আছে তাই। আর এই সিনেমার পরিচালক সঙ্গে আমার ভালো সম্পর্ক৷ একটা অনেকদিনের বোঝাপড়া আছে। এই সিনেমাটা পরিবারে সবাই মিলে দেখতে মতো সিনেমা। আর বর্তমান সময়ে সিনেমা একটি চ্যালেঞ্জিং সময় আছে।
সিয়ামের কথায়, শুধু এই সিনেমা না এই ঈদে আরও যেগুলো সিনেমা মুক্তি পাবে সবগুলো সিনেমা সবাইকে দেখার আহ্বান করছি। বর্তমানে আমরাও সিনেমার একটা চ্যালেঞ্জিং সময় পার করছি। আশা করছি সব ঠিক হয়ে যাবে। সামনে আরও ভালো ভালো সিনেমা মুক্তি অপেক্ষা আছে।
এসময় অনলাইনে যুক্ত হয়ে পূজা চেরী বলেন, ‘শান সিনেমাটা নিয়ে যা প্রত্যাশা ছিল আগে। বর্তমানে আরও বেশি প্রত্যাশা হয়েছে। আশা করছি এই সিনেমাটি দেখতে দর্শক হলে যাবে। এবং দর্শক যা প্রত্যাশা করে এই সিনেমাটি সেই রকমের সিনেমা।
তিনি আরও বলেন, গলুই ও শান সিনেমায় আমার দুইটা আলদা চরিত্র। ‘শান’ সিনেমার মধ্যে স্মার্ট একটা মেয়ে। আবার গলুই সিনেমা গ্রামীণ একটা মেয়ে। দর্শক দুইটা ফ্লেভার আলাদা আলাদা ভাবে পাবে।
‘শান’ সিনেমা পরিচালক এ রাহিম বলেন, আমরা আরও দুইবার সিনেমাটি মুক্তি দিতে চেয়েছি। কিন্তু করোনার কারণে সিনেমাটি মুক্তি দিতে পারি নাই। অবশেষে এই ঈদে ‘শান’ সিনেমাটি মুক্তি দিতে যাচ্ছি। আশা করছি দর্শক সিয়াম ও পূজাকে নতুনভাবে দেখবে।
