জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী মরহুম আব্দুস সামাদের ১৭তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) দুপুরে এ উপলক্ষে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংঙ্কর চন্দ্র দাস, জুনেদ আহমদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল করিম, জেলা যুবলীগের সিনিয়র সদস্য সবুজ কান্তি দাস, নুরুল ইসলাম বজলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু প্রমুখ।
বক্তারা বলেন, স্বাধীনতা পূর্ববর্তী ও পরবর্তী সময়ে আব্দুস সামাদ আজাদ জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর ছিলেন। তিনি হাওরপাড়ের রত্ন। স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্রমন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে তিনি সুনামগঞ্জের মানুষকে বিশ্বের পরিমণ্ডলে পরিচিত করেছেন।
পরে আব্দুস সামাদ আজাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি বিভিন্ন মসজিদে শিরনি বিতরণ ও শহরের কালীবাড়ি মন্দিরে প্রসাদ বিতরণ করা হয়।
