বিবি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ এর ১৫ আগস্ট নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। এ সময় বক্তারা আগামী নির্বাচনকে সামনে রেখে দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।
বিবি ফাউন্ডেশনের চেয়ারম্যান বাহাদুর ব্যাপারীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, আওয়ামী লীগের উপ-দফরত সম্পাদক সায়েম খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক আল মামুন মুর্শেদসহ অনেকে। ইফতার অনুষ্ঠান সঞ্চালনা করেন আবদুল আলীম বেপারি।
