নেপালে অর্থনৈতিক সংকটের মধ্যেই রবিবার সাপ্তাহিক ছুটির সিদ্ধান্ত

আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৪:২৬

অর্থনৈতিক সংকটে পড়েছে নেপালের। এমন অবস্থায় সপ্তাহে আরও একদিন সরকারি ছুটি বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী রবিবার সাপ্তাহিক সরকারি ছুটির দিন যোগ করেছে নেপাল সরকার। এতে করে দেশটিতে সাপ্তাহিক সরকারি ছুটি ২ দিনে দাঁড়ালো।

নেপাল সরকারের মুখপাত্র জ্ঞানেন্দ্র বাহাদুর কারকি জানান, সপ্তাহের শুরুতে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদের বৈঠকে রবিবারকেও সরকারি ছুটির দিন হিসেবে নির্ধারিত করা হয়েছে।

জানা যায়, দেশটিতে আগে থেকে শনিবার সরকারি ছুটির দিন ছিলো। এখন থেকে রবিবারও নেপালের মানুষ সাপ্তাহিক ছুটি কাটাবে।

ইত্তেফাক/টিআর