ঈদে আজাদ কালামের ৫ নাটক

আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৭:৫৮

ঈদ উপলক্ষে ৫টি নাটক নির্মাণ করেছেন নির্মাতা আজাদ কালাম। বরাবরই মতো এবারও বাস্তব জীবনের শৈল্পিক গল্প নিয়ে দর্শকদের জন্য নির্মাণ করেছেন এসব নাটক। 

ঈদ উপলক্ষে ‘জমজ-১৫’ নির্মাণ করেছেন নির্মাতা আজাদ কালাম। নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, ফারিয়া শাহরিন, শরাফ আহমেদ জীবন, ফারুক আহমেদসহ আরও অনেকে। নাটকটি আরটিভিতে প্রচারিত হবে। 

বৈশাখী টিভির জন্য নির্মাণ করেছেন বাস্তব জীবনের গ্রামীণ পটভূমির নাটক ‘কাজল’। এতে অভিনয় করেছেন রওনক হাসান, নিশাত প্রিয়ম ও কচি খন্দকারসহ আরও অনেকে। 

এছাড়া শফিকুল ইসলাম শান্তনুর রচনায় নির্মাণ করেছেন ‘উল্টো পিঠে ঘৃণা’। এতে অভিনয় করেছেন সুহেল মণ্ডল, নিশাল প্রিয়ম, আরফান অনিক, সাজু চৌধুরী ও মাসুম বাসারসহ আরও অনেকে। নাটকটি আরটিভিতে প্রচারিত হবে। 

দ্বীপ্ত টিভির জন্য নির্মাণ করেছেন করেছেন ‘পেটুক’ রচনা সুজিত বিশ্বাস। অভিনয় করেছেন মোশাররফ করিম, রেহনুম মুস্তফা ও মিলন ভট্টাচার্যসহ আরও অনেকে।

সুজিত বিশ্বাসের রচনায় নির্মাণ করেছেন ‘জার্নি বাই ম্যাড’। অভিনয় করেছেন আব্দুর নুর সজল, ফারিয়া শাহরিন ও কাদেরীসহ আরও অনেকে।

নাটক নির্মাণ নিয়ে নির্মাতা আজাদ কালাম বলেন, বাস্তব জীবনের ভালো  শৈল্পিক গল্প নিয়েই নাটক নির্মাণ করতেই বেশি পছন্দ করি। ভবিষ্যতেও বেছে বেছে কাজ করার প্রত্যয় নিয়ে সৃষ্টিশীল কাজ করে যাচ্ছি।

ইত্তেফাক/এএএম