গলুই যদি বাবা হয় শান হলো মা: পূজা চেরী

আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১৩:০১

এবারের ঈদে ৩টি বহুল আলোচিত ছবি প্রেক্ষাগৃহে আসছে। যার দুটিতেই অভিনয় করেছেন পূজা চেরী। যে কারণে বলা চলে এবারের ঈদটি তার বিশেষ হতে যাচ্ছে। ‘গলুই’ ছবিতে অভিনয় করছেন শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে।

অপরদিকে সফল জুটি হিসেবে স্বীকৃতি পাওয়া সিয়াম আছেন ‘শান’ ছবিতে। নিজের অভিনীত ছবি হিসেবে কোনটাকে এগিয়ে রাখবেন?— এমন প্রশ্নে পূজা চেরী বলেন, ‘শান যদি বাবা হয়, গলুই মা। আবার গলুই যদি বাবা হয় শান আমার কাছে মা। একটা বাদ দিয়ে আরেকটা ভাবা যায় না।’

গত ২৭ এপ্রিল সন্ধ্যায় ‘শান’ চলচ্চিত্র নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পূজা। ছবিটি নিয়ে পূজা আরও বলেন, ‘শান নিয়ে প্রত্যাশার লেভেল হাই। বিভিন্ন ধরেন কন্টেন্ট দেখেছি। এগুলো যত দেখছি আরও প্রত্যাশা বেড়েছে। আর যদি কোনোকিছু মন থেকে চাই, সেটা আসলেই হয়।’ সংবাদ সম্মেলনে পূজা সরাসরি উপস্থিত না থাকলেও ভিডিও কলে কথাগুলো বলেন।

এতে সরাসরি উপস্থিত ছিলেন ছবির নায়ক সিয়াম, পরিচালক এম রাহিমসহ অনেকে। এদিকেসুপারস্টার শাকিব খানের সঙ্গে নিজের ছবি মুক্তি প্রসঙ্গে সিয়াম বলেন, ‘শাকিব ভাইয়া এই ইন্ডাস্ট্রির এত বড়মাপের একজন অভিনেতা, সুপারস্টার, তার সঙ্গে যখন আমার ছবি মুক্তি পায় আমার কাজটা ভালো হোক বা খারাপ হোক অটোম্যাটিক আলোচিত হয়ে যায়। তবে আমি বিষয়টিকে প্রতিযোগিতা মনে করি না। আমার কাছে মনে হয়, এবারের ঈদ শাকিব ভাইয়ার ২ ছবির পুরো টিমের জন্য ও আমাদের শান টিমের জন্য স্পেশাল। কারণ আমরা সবাই মিলে ফিল্মের ব্যবসা কিছুটা হলে ফিরিয়ে আনার চেষ্টা করছি।

ইত্তেফাক/এসজেড

এ সম্পর্কিত আরও পড়ুন