ঢাকা মাওয়া রোডের এক্সপ্রেস ওয়েতে শনিবার (৩০ এপ্রিল) সকাল ৯ টায় এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ঢাকা-মাওয়া হাইওয়ে সিরাজদিখান উপজেলার চালতিপাড়া নামক স্থানে।
হাসাড়া হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে মাওয়াগামী যাত্রীবাহী স্বাধীন পরিবহনের একটি বাস পেছন দিক থেকে একটি মাছ ভর্তি পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ভ্যানের যাত্রী মাছ ব্যবসায়ী তুষার রাজবংশী (৪৭) নামে একজন ঘটনাস্থলেই মারা যান। তার বাড়ি স্থানীয় বাড়ৈখালী গ্রামে।
আশংকাজনক অবস্থায় দুইজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাসের সামনের অংশের ক্ষতি হলেও কোনো যাত্রীর ক্ষতি হয়নি। বাসের চালক পলাতক রয়েছে।বাসটিকে জব্দ করা হয়েছে।
