ঈদ সংখ্যা ২০২২ নিয়ে বিটিভির বিশেষ অনুষ্ঠান ‘ঈদ সাময়িকী’

আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ২০:২৫

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশের  ঐতিহ্যবাহী জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রকাশিত ঈদ সংখ্যা ২০২২ নিয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) নির্মাণ করেছে ‘ঈদ সাময়িকী’। 

অনুষ্ঠানে নিজ লেখা নিয়ে কথা বলেছেন আনিসুল হক, আন্দালিব রাশদী,মোজাম্মেল হক নিয়োগী, মনি হায়দার, ফারুক মঈনুদ্দিন, শিল্পী সৈয়দ ইকবাল।

ঈদ সংখ্যা সম্পাদনা নিয়ে বলেছেন তাপস কুমার দত্ত, মিলু শামস, অন্যদিনের নাসরিন জাহান। উপস্হাপনা করেছেন কথাসাহিত্যিক মৌলি আজাদ।

অনুষ্ঠানটি বিটিভিতে ঈদের তৃতীয় দিন বিকাল ৪টা ৩০মিনিটে প্রচার হবে। পরিকল্পনা ও প্রযোজনা করেছেন অনুষ্ঠান অধ্যক্ষ ঈমাম হোসাইন।

ইত্তেফাক/জেডএইচডি