বরিশালে ২ শতাধিক কয়েদির মধ্যে ঈদবস্ত্র বিতরণ

আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ২২:০০

বরিশাল কেন্দ্রীয় কারাগারের আয়োজনে জেলা সমাজসেবা অধিদপ্তরস্থ অপরাধ সংশোধনী ও পুনর্বাসন সমিতির সহযোগিতায় ২২৩ জন কয়েদিরে মধ্যে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।

বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার শনিবার দুপুরে এ সব ঈদবস্ত্র বিতরণ করেন।

এ সময় অপরাধ সংশোধনী ও পুনর্বাসন সমিতির সাধারণ সম্পাদক ও জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, সিনিয়র জেল সুপার রত্না রায়, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক  আল-মামুন তালুকদার, সদস্য বিজয় কৃষ্ণ দে, সুরুভী গ্রুপ অ্যান্ড কোম্পানির পরিচালক রিয়াজুল কবীর, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি প্রফেসর শাহ সাজেদা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে জেলা প্রশাসক সমাজসেবা অধিদপ্তরস্থ অপরাধ সংশোধনী ও পুনর্বাসন সমিতির মাধ্যমে ১৭০ জন পুরুষ কয়েদীকে লুঙ্গি, ৪৫ জন নারী কয়েদিকে শাড়ি এবং কয়েদিদের সঙ্গে থাকা ৮ শিশুকে নতুন পোশাক তুলে দেন।

ইত্তেফাক/ইউবি