যুবলীগ চেয়ারম্যান পরশ সপরিবারে করোনা আক্রান্ত

আপডেট : ০১ মে ২০২২, ০০:১৪

সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। শনিবার (৩০ এপ্রিল) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী। 

জয়দেব নন্দী জানান, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

করোনায় আক্রান্ত পরশ শিগগিরই দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান তিনি। 

ইত্তেফাক/এএএম