পিরোজপুর মঠবাড়িয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ছয়টি গ্রামে ঈদ-উল ফিতর উদযাপন করছেন। সোমবার (২ মে) সকাল দশটায় এসব গ্রামে দুইটি স্থানে পবিত্র ঈদ-উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা জানান, মঠাবাড়িয়া উপজেলার পূর্ব সাপলেজা, ভাইজোড়া, কচুবাড়িয়া, খেতাছিড়া, বাদুরতলী ও চড়কগাছিয়া গ্রামের ছয়শ পরিবারর আজ ঈদ উদযাপন করছেন। সকাল ১০টায় মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামের খোন্দকার বাড়ি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল সাড়ে আটটায় উপজেলার কচুবাড়িয়া গ্রামের হাজী ওয়াহেদ আলী হাওলাদার বাড়িতে ঈদের আরেকটি জামাত অনুষ্ঠিত হয়। জামাত দুটিতে ইমামতি করেন আমির আলী মুন্সী ও মৌলভী হায়দার আলী ।
সাপলেজা ইউপির সাবেক চেয়ারম্যান শামসুল হক খন্দকার ঈদ উদযাপনের বিষয়টি নিশ্চিত করে জানান, তার নেতৃত্বে ভাইজোড়া গ্রামে খন্দকার বাড়ি ১টি জামায়াত এবং কচুবাড়িয়া গ্রামে হাজী বাড়ি ১টি ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, শুরেশ্বর পীরের অনুসারীরা উপজেলার ৬টি গ্রামের ৬ শতাধিক পরিবার দীর্ঘ শত বছর থেকে সৌদী আরবের সাথে মিল রেখে রমজান ও ঈদ পালন করে আসছে।
