স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ঈদুল ফিতর উদযাপন করেছে ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সোমবার সকালে ব্যাংককস্থ ইসলামিক সেন্টার মসজিদে রাষ্ট্রদূত মো. আব্দুল হাই ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তাগণ ঈদের নামাজ আদায় করেন। ইসলামিক সেন্টারের ইমাম ঈদের জামাত পরিচালনা করেন।
নামাজ শেষে ব্যাংকক প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রদূত। এরপর দূতাবাসে সীমিত পরিসরে দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতির বাণী পাঠ করা হয় এবং প্রধানমন্ত্রীর পাঠানো ভিডিও বার্তা প্রদর্শন করা হয়।
কাউন্সেলর ও দূতালয় প্রধান মো. মাসূমুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
