ওটিটিতে ঈদ আয়োজন

আপডেট : ০২ মে ২০২২, ১৯:২৩

ঈদে দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে কয়েকদিন ধরে থাকে বিশেষ আয়োজন। পাশাপশি ওটিটিগুলোতে মুক্তি পাচ্ছে নতুন সিনেমা, সিরিজ ও অনুষ্ঠান। অনলাইনে মুক্তি পাওয়া এসব অনুষ্ঠানের খবর এই প্রতিবেদনে।

চরকিতে দেখা যাবে ‘ফ্লোর নম্বর ৭’। অভিনয়ে বুবলী, তমা মির্জা, শাহরিয়ার নাজিম জয়।

মিশন এক্সট্রিম

বায়োস্কোপে দেখা যাবে ‘মিশন এক্সট্রিম’। অভিনয়ে আরিফিন শুভ, ঐশী, তাসকিন। আরও থাকছে ‘মুখোশ’। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, পরীমণি। এই প্লাটফর্মে মাক্তি পেতে যাচ্ছে ‘রাত জাগা ফুল’। অভিনয়ে মীর সাব্বির, ঐশী, ফজলুর রহমান বাবু, আবুল হায়াত।

হইচই-য়ে থাকছে ‘দৌড়’ (বাংলা সিরিজ)। অভিনয়ে মোশাররফ করিম, ইন্তেখাব দিনার, জুঁই।

হইচই-য়ে দেখা যাবে ‘ন ডরাই’ (বাংলা সিনেমা)। অভিনয়ে সুনেরাহ বিনতে কামাল, শরিফুল রাজ।

‘মন্টু পাইলট ২’

হইচই-য়ে দেখা যাবে ‘মন্টু পাইলট ২’। অভিনয়ে সৌরভ, মিথিলা, চান্দ্রেয়ী ঘোষ। 

টফি-তে দেখা যাবে ‘মৃধা বনাম মৃধা’। অভিনয়ে সিয়াম, নোভা, তারিক আনাম খান।

বিঞ্জ-এ দেখা যাবে ‘আইজ্যাক লিটন’। অভিনয়ে মোশাররফ করিম, অর্চিতা স্পর্শিয়া।

ইত্তেফাক/বিএএফ