জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

আপডেট : ০৬ মে ২০২২, ১৭:৩৫

জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়।

জাতীয় ঈদগাহ ময়দানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশি কূটনীতিক, বিভিন্ন বাহিনীর প্রধান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ সাধারণ মুসল্লিরাও ঈদের নামাজ আদায় করেন।

করোনা পরিস্থিতির কারণে দুই বছর পর জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় জাতীয় ঈদগাহ ময়দান।

জাতীয় ঈদগাহ মাঠে মুসল্লিদের ভিড়। ছবি : তানভির আহমেদ

নামাজ শেষে দেশ-জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা। ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এবার স্বাস্থ্য সংক্রান্ত কোনো বিধিনিষেধ না থাকলেও মসজিদের প্রবেশ করা অনেকের মুখেই মাস্ক দেখা যায়।

ইত্তেফাক/ইউবি