দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন।
এ সময় তারা একে অপরকে মিষ্টি উপহার দিয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টায় হিলি সীমান্তের চেকপোস্টের শূন্যরেখায় এই আয়োজন করা হয়।
বিজিবি জানায়, জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষে বিজিবির হিলি সিপি ক্যাম্পের সুবেদার মোখলেছুর রহমান ভারতের পতিরাম-১৮০ বিএসএফের সহকারী অধিনায়ক ভারতভূসন ও হিলি বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর বিনয় কুমারকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মিষ্টির প্যাকেট তুলে দেন। পক্ষান্তরে বিএসএফও বিজিবিকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মিষ্টির প্যাকেট তুলে দেন। এ সময় তারা কুশল বিনিময় করেন।
সুবেদার মোখলেছুর রহমান জানান, সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার লক্ষে দুই দেশের উৎসবগুলোতে আমরা উভয়ে মিষ্টিসহ বিভিন্ন উপহার দিয়ে থাকি।

সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর