আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ০৩ মে ২০২২, ১৭:৪৩

আড়াইহাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩ মে) সকালে উপজেলার বগাদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সকালে ঈদুল ফিতরের নামাজ শেষে মোটরসাইকেল চালিয়ে বিশনন্দি ফেরিঘাটে যাওয়ার পথে ইকবাল হোসেন (২১) নামের ব্যক্তি নিহতের ঘটনা ঘটে। নিহত ইকবাল হোসেন উচিৎপুরা ইউনিয়নের দাসিরদিয়া গ্রামের ইলিয়াসের ছেলে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা থেকে জানা যায়, ইকবাল হোসেন ও ইয়ামিন নামের দুইজন মোটরসাইকেল আরোহী বিশনন্দি ফেরিঘাটে যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা খেলে ইকবাল হোসেন গুরুতর আহত হন। আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইকবাল স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র বলে জানা গেছে।

ইত্তেফাক/কেকে