বাসের মধ্যেই যোগাসনে শিল্পা শেঠি

আপডেট : ০৪ মে ২০২২, ০৮:৫৬

বলিউডের ফিটনেস কুইন শিল্পা শেঠি। ফিটনেস ধরে রাখা তার কাছে অত্যন্ত জরুরি। আর সেই কারণেই কাজের ফাঁকে নিয়ম করে যোগাসন করেন এই অভিনেত্রী। নিয়মিত ফিটনেস ভিডিও আপলোড করেন সোশ্যাল মিডিয়ায়।  

সোমবার ফ্যাশন উইকে অংশ নিয়েছিলেন তিনি। সেখান থেকে বিমানবন্দরে যাওয়ার জন্য বাসে উঠেছিলেন অভিনেত্রী। সেই সময় বাসে একা ছিলেন শিল্পা। সময় অপচয় না করে সেখানেই ব্যায়াম করতে শুরু করেন তিনি। আর সেই ভিডিও আপলোড করেন ইনস্টাগ্রামে।

যোগাসন করছেন শিল্পা শেঠি।

বাসে নানাভাবে ব্যায়াম করার পর স্যানিটাইজ করতে দিতে ভোলেননি শিল্পা। এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘ দুটো লক্ষ্যপূরণ হল। 'ফিট ইন্ডিয়া' এবং 'স্বচ্ছ ভারত' মিশনে একসঙ্গে অংশ নেওয়া হয়ে গেল আরকি।’

অভিনেত্রীকে জিনসের শার্ট আর পালজো পরে বাসের মধ্যেই কসরত করতে দেখে হইচই শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

 

 

ইত্তেফাক/ইউবি