সিনেমার শুটিং ফ্লোরে নকল পিস্তলের গুলিতে মারা যান জনপ্রিয় নায়ক সাদমান চৌধুরী। থমথমে শুটিং ফ্লাটের হত্যাকাণ্ডের তদন্তে একে একে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। প্রপসের পিস্তলের জায়গায় আসল পিস্তল অদলবদল করল কে? কী–বা হতে পারে হত্যার উদ্দেশ্য? এইসব প্রশ্নের উত্তর মিলবে ‘ফ্লোর নম্বর ৭’ সিনেমায়।
ঈদের দিন চরকি অরজিনাল সিনেমা ‘ফ্লোর নম্বর ৭’ মুক্তি পেয়েছে রাত ৮টায়।
এই সিনেমায় বুবলি, তমা মির্জার সঙ্গে নবাগত নায়ক রাজ মানিয়াকে দেখেত পাবেন দর্শক। রাজের এটি প্রথম অভিনয় হলেও দেশীয় বেশ কিছু ব্র্যান্ডের মডেলিং করে তিনি পরিচিত পেয়েছেন বেশ।
‘ফ্লোর নম্বর ৭’ সিনেমায় বিশেষ চমক নিয়ে হাজির হচ্ছেন শাহরিয়ার নাজিম জয়। সেই সাথে সুমন আনোয়ারসহ আরও অনেককেই দেখা যাবে সিনেমাটিতে। এটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা রায়হান রাফি।

সিয়াম-পূজার ‘শান’-এর দারুণ সূচনা