বেলুচ শিক্ষার্থী গুমের ঘটনায় পাকিস্তানে বিক্ষোভ 

আপডেট : ০৫ মে ২০২২, ১৮:৪১

জোরপূর্বক গুমের বিরুদ্ধে বেলুচিস্তানের কেচ জেলার তুরবাত শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। তারা নিখোঁজদের প্ল্যাকার্ড, ব্যানার ও ছবি নিয়ে প্রেসক্লাব হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করেছেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, মিছিল শেষে শহীদ ফিদা চকে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীরা তাদের নিখোঁজ প্রিয়জনের ঈদের জামাকাপড় ও জুতা নিয়ে আসেন। 

তারা বলেন, মানুষ যখন ঈদ উদযাপন করছিল, তখন বেলুচ মায়েরা তাদের সন্তানদের ফিরে পাওয়ার আশায় কাঁদছিলেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রদের জোরপূর্বক গুম করা ক্রমশ স্পষ্ট করেছে যে শাসকগোষ্ঠী এবং পাকিস্তানি এজেন্সি বেলুচদের আরও পিছিয়ে ঠেলে দিতে চায়। বেলুচিস্তানে তরুণদের ভয় দেখানোর জন্য পাক এজেন্সিগুলো ক্রমশ শক্তি প্রয়োগ করছে। 

ইত্তেফাক/এসআর