ইউক্রেনের যুদ্ধবিমান ও বৃহৎ গোলাবারুদ ভাণ্ডার ধ্বংস: রাশিয়া 

আপডেট : ০৬ মে ২০২২, ১৫:৪৪

ক্ষেপণাস্ত্র হামলায় পূর্ব ইউক্রেনের ক্রামাতর্স্ক শহরের একটি বৃহৎ গোলাবারুদ ভাণ্ডার ধ্বংস হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। শুক্রবার (৬ মে) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, বিমান প্রতিরক্ষা বাহিনী পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে সু-২৫ এবং মিগ-২৯ মডেলের যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়েছে।   

তবে রাশিয়ার এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি। এছাড়া ইউক্রেনের পক্ষ থেকেও এই নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৭২ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। 

ইত্তেফাক/এসআর