ইউক্রেনের দক্ষিণ বন্দর নগরী ওডেসায় ৪ টি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের আঞ্চলিক সামরিক প্রশাসন এই তথ্য জানিয়েছে। শনিবার (৭ মে) সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনীয় সামরিক বাহিনীর অপারেশনাল কমান্ড (দক্ষিণ) বলেছে, 'শত্রুরা শুধুমাত্র এই অঞ্চলের অবকাঠামোর ধ্বংসই নয়, বেসামরিক জনগণের ওপর মানসিক চাপও অব্যাহত রেখেছে।'
তবে এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৭৩ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পুর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে যুদ্ধের তীব্রতা বেড়েছে।
