স্বর্ণের দাম কমছে

আপডেট : ১০ মে ২০২২, ২২:১৫

বিশ্ব বাজারে স্বর্ণের দাম কমার ফলে দেশের বাজারেও প্রতি ভরিতে ১ হাজার ১৬৬ টাকা দাম কমানো হয়েছে। মঙ্গলবার (১০ মে) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আগামী কাল বুধবার থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী স্বর্ণ বেচাকেনা করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

দাম কমার ফ‌লে দে‌শের বাজা‌রে প্রতি ভ‌রি ভা‌লোমা‌নের স্বর্ণের দাম দাঁড়াবে ৭৬ হাজার ৫১৬ টাকায়। যা এতদিন ছিল ৭৭ হাজার ৬৮২ টাকা।

সর্বশেষ গত ২৬ এপ্রিল সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়েছিল বাজুস। তখন বিশ্ববাজারে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ছিল ১ হাজার ৯০৬ ডলার। আজ তা কমে হয়েছে ১ হাজার ৮৬২ ডলার।

ইত্তেফাক/এএএম