ডেমরায় ক্রেনের আঘাতে শ্রমিকের মৃত্যু

আপডেট : ১১ মে ২০২২, ০৭:৩০

রাজধানীর ডেমরা কোনাপাড়ার এক স্টিল মিলে কাজ করার সময় মো. ইয়াসিন (২১) নামের শ্রমিক ক্রেনের সঙ্গে মাথায় গুরুতর আঘাত পান।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আব্দুল খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।

ইত্তেফাক/ ইউবি