নাজিরপুরে হারিয়ে যাচ্ছে দেশীয় ডুমুর

আপডেট : ১১ মে ২০২২, ১৬:১৫

পিরোজপুরের নাজিরপুর থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে দেশীয় ডুমুর। অযত্ন আর অবহেলায় বেড়ে ওঠা এ গাছের গুরুত্ব না বুঝায় স্থানীয়রা আগাছা গাছ হিসেবে গাছটি কেটে ফেলছে। 

স্থানীয় কৃষিবিদ বদরুল হায়দার বেপারী বলেন, আমাদের অঞ্চলে ডুমুরের চাষাবাদ করা একান্ত প্রয়োজন। আস্তে আস্তে এটি বিলীন হওয়ার পথে। বৈদেশিক বাজারে আমাদের দেশীয় ডুমুরের চাহিদা প্রচুর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উচিত তৃণমূল পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ দিয়ে এর চাষাবাদ বাড়ানো ও বাজারজাতকরণে উৎসাহী করা।  

কৃষিবিদ জগত্প্রীয় দাস বিষু জানান, গুটিবসন্ত, ডায়াবেটিস, হূদ্রোগ, কিডনি ও মূত্রসংক্রান্ত সমস্যা, স্নায়বিক দুর্বলতা, মস্তিষ্কের শক্তি বৃদ্ধি, সর্দি-কাশি, ফোড়া বা গ্রম্হস্ফীতি (টিউমার) ও স্ত্রীরোগের চিকিৎসায় ডুমুর বেশ কার্যকর। 

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা দ্বিগবিজয় হাজরা বলেন, ডুমুরে প্রচুর পরিমাণে আয়রন আছে। এছাড়া জটিল কিছু রোগে দেশীয় ডুমুর কার্যকর। এ উপজেলায় বাণিজ্যিকভাবে ডুমুরের চাষাবাদ হয় না। অনেকে আগাছা মনে করে গাছ কেটে ফেলে। তবে উপজেলার কিছু বাড়িতে দু-একটি গাছ রয়েছে। যা তাদের নিজেদের পরিবারের চাহিদার প্রয়োজনে পরিচর্যা করা হয়। যদি কেউ ডুমুর চাষাবাদে আগ্রহী হন তাহলে তাদের আমরা পরামর্শ দিব। 

ইত্তেফাক/এআই