আপাতত হাসপাতালেই থাকছেন সম্রাট 

আপডেট : ১২ মে ২০২২, ১৩:৪২

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাঈল চৌধুরী সম্রাট আগামী সপ্তাহ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) থাকছেন বলে জানিয়েছেন এ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম। 

আজ বৃহস্পতিবার (১২ মে) বিএসএমএমইউয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বলেন, সোমবার (১৬ মে) আমরা একটি মেডিক্যাল বোর্ড করবো। তার অবস্থা বিবেচনা করে পরিবারের সঙ্গে আলাপ করবো। তার অভিভাবকরা না নিয়ে যাওয়া পর্যন্ত তিনি এখানেই থাকবেন। এর মধ্যে কোনো অসুবিধা দেখা দিলে তাকে হয়তো আবারও লম্বা সময়ের জন্য এখানে থাকতে হতে পারে। 

গতকাল (১১ মে) অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। এরমধ্যে দিয়ে সম্রাট তার বিরুদ্ধে থাকা চারটি মামলাতেই জামিন পেলেন।

বুধবার ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান শুনানি শেষে এ আদেশ দেন।

ইত্তেফাক/কেকে