রায়গঞ্জে বাস খাদে, নিহত ৪

আপডেট : ০৪ জুন ২০১৯, ১০:৫৬

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস খাদে পড়ে চারজন নিহত ও কমপক্ষে ২৩ জন আহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে উপজেলার তবাড়িপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রায়গঞ্জ ও সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

নিহতদের দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ফজলু (৪৫) ও  রংপুরের মিঠাপুকুর ‍উপজেলার আতাউর (৩০)। নিহত অন্য দুইজনের বয়স ৩০ বছর।

 

রায়গঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলাম জানান, ঢাকা থেকে রংপুরগামী যাত্রীবাহী একটি বাস তবাড়িপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চারজন নিহত ও কমপক্ষে ২৩ জন আহত হন।

আরো পড়ুন : নিউজিল্যান্ডের বিপক্ষে সতর্ক সাকিবরা

তিনি আরো বলেন, বাসটি উদ্ধার করা হয়েছেন। আহতদের উদ্ধার করে রায়গঞ্জ ও সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

 

ইত্তেফাক/ইউবি