চট্টগ্রামের সীতাকুণ্ডে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাতদলের দুইজন সদস্য নিহত হয়েছেন। সোমবার রাত ২টার দিকে উপজেলার ছোট কুমিরা ব্রিজের ওপর এই ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ওয়ান শুটার গান, ৩১ রাউন্ড গুলি, ছুরি ও রামদা উদ্ধার করা হয়েছে।
র্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: রায়গঞ্জে বাস খাদে, নিহত ৪
তিনি জানান, ঢাকাগামী একটি প্রাইভেটকারে ডাকাতির সময় র্যাবের টহল দলের সঙ্গে ডাকাত দলের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে দুইটি গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/অনি
