সীতাকুণ্ডে ডাকাত-র‌্যাব ‘বন্দুকযুদ্ধ’, ২ ডাকাত নিহত

আপডেট : ০৪ জুন ২০১৯, ১২:১৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাতদলের দুইজন সদস্য নিহত হয়েছেন। সোমবার  রাত ২টার দিকে উপজেলার ছোট কুমিরা ব্রিজের ওপর এই ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। 

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ওয়ান শুটার গান, ৩১ রাউন্ড গুলি, ছুরি ও রামদা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: রায়গঞ্জে বাস খাদে, নিহত ৪ 

তিনি জানান, ঢাকাগামী একটি প্রাইভেটকারে ডাকাতির সময় র‌্যাবের টহল দলের সঙ্গে ডাকাত দলের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে দুইটি গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। 

ইত্তেফাক/অনি