মাদক বিক্রি-সেবনের অভিযোগে ৪৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপি

আপডেট : ১৩ মে ২০২২, ১১:৪১

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপি জানায়, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৬৫৫ পিস ইয়াবা, ৫ কেজি ৮৫৫ গ্রাম ৭ পুরিয়া গাঁজা, ১১ গ্রাম হেরোইন, ১০২ বোতল ফেন্সিডিল ও ১০৪ বোতল দেশি মদ উদ্ধারমূলে জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১২ মে) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা রুজু হয়েছে।

ইত্তেফাক/এসজেড