বৈরি আবহাওয়ায় শিমুলিয়া-কাঁঠালবাড়িতে নৌ চলাচল বন্ধ

আপডেট : ০৪ জুন ২০১৯, ১১:৫১

বৈরি আবহাওয়ার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে সব নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

শিমুলিয়ায় ঝড়ো হাওয়া ও পদ্মায় তীব্র স্রোতের কারণে দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে নৌযান বন্ধ করে দেওয়া হয়।

উল্লেখ্য, ১৮টি ফেরি, ৮৭টি লঞ্চ ও প্রায় ৫০০টি স্পিডবোট দিয়ে ঈদে ঘরমুখোদের পারাপার করা হচ্ছে। 

আরো পড়ুন: গণতন্ত্রকামী বিক্ষোভকারীদের ওপর সুদান সেনাবাহিনীর গুলি, নিহত ৩৫

ইত্তেফাক/এমআই