শিমুলিয়া-কাঁঠালবাড়িতে নৌ চলাচল শুরু

আপডেট : ০৪ জুন ২০১৯, ১১:৪৮

বৈরি আবহাওয়ার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়িতে বন্ধ থাকা নৌযান আবারও চলতে শুরু করেছে। আজ মঙ্গলবার সকালে ৩০ মিনিট বন্ধ থাকার পর নৌ চলাচল শুরু হয়।

শিমুলিয়ায় ঝড়ো হাওয়া ও পদ্মায় তীব্র স্রোতের কারণে দুর্ঘটনা এড়াতে সকাল পৌনে ১০টার দিকে নৌযান বন্ধ করে দেওয়া হয়।

উল্লেখ্য, ১৮টি ফেরি, ৮৭টি লঞ্চ ও প্রায় ৫০০টি স্পিডবোট দিয়ে ঈদে ঘরমুখোদের পারাপার করা হচ্ছে।

আরো পড়ুন: গণতন্ত্রকামী বিক্ষোভকারীদের ওপর সুদান সেনাবাহিনীর গুলি, নিহত ৩৫

ইত্তেফাক/এমআই