পাকিস্তান নিয়ে 'বিস্ফোরক' মন্তব্য করলেন অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান। তিনি বলেছেন, 'চোরদের কাছে ক্ষমতা হস্তান্তরের চেয়ে পাকিস্তানে একটি পারমাণবিক বোমা ফেলা উত্তম।' দ্য নিউজ ইন্টারন্যাশনালের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এনডিটিভি।
শুক্রবার (১৪ মে) ইমরান খান তার বানিগালা বাসভবনে রিপোর্টারদের সঙ্গে মতবিনিময় কালে এমন মন্তব্য করেছেন। ইমরান খান উল্লেখ করেছেন, দেশে চোরদের দেখে তিনি হতবাক।
সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, 'সেইসব ক্ষমতাধর ব্যক্তি যারা পূর্ববর্তী শাসকদের দুর্নীতির গল্প শোনানোর কথা তারা তাকে অন্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পরিবর্তে তার সরকারের কর্মক্ষমতার দিকে মনোনিবেশ করার পরামর্শ দিতে শুরু করেছেন।'
তিনি আরও বলেন, 'ক্ষমতায় আনা চোরেরা প্রতিটি প্রতিষ্ঠান এবং বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে। এখন প্রশ্ন করছে, কোন সরকারী কর্মকর্তা "এই অপরাধীদের" মামলা তদন্ত করবেন।
ইমরান খান বলেন, সুপ্রিম কোর্ট দুর্নীতি বিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) ও বিচার বিভাগের ওপর তার সরকারের কোনো প্রভাব নেই।
এছাড়া তিনি বলেন, তার সরকারের শেষ দিন পর্যন্ত সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্ক ভাল ছিল।
