দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড (বিশ্ব ঐতিহ্য) বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে। এবারও ঈদের ৩টি জামায়াত অনুষ্ঠিত হবে।
ঈদের প্রথম জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামায়াত সকাল ৮টা ১৫ মিনিটে ও তৃতীয় জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।
ষাটগম্বুজ মসজিদে বিগত বছরগুলোতে ঈদের জামায়াতে উপচে পড়া ভিড় এড়াতে ও দেশের বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ মুসল্লিসহ বিদেশি পর্যটকদের ঈদের জামায়াত অংশ নেওয়ার সুযোগ করে দিতে বাগেরহাটের জেলা প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে।
ষাটগম্বুজ মসজিদে ঈদের জামায়াতের মুসল্লিদের নিচ্ছিদ্র নিরাপত্তায় পুলিশের পাশাপাশি বিপুল সংখ্যক র্যাব সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
ষাটগম্বুজ মসজিদের পাশাপাশি এবার বাগেরহাটে শহরে প্রধান প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৪৫ মিনিটে আলীয়া মাদ্রাসা ময়দানে ও পুরাতন কোর্ট মসজিদে, সকাল ৮টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে হযরত খানজাহান আলী দরগা মসজিদ, দশগম্বুজ মসজিদ, খানজাহানীয়া বায়তুল ফালাহ্ মসজিদ, নতুন কোর্ট মসজিদ, মিঠাপুকুর মসজিদ, সরুই হাজী আরিফ মসজিদ, ফলপট্টি মসজিদে, সকাল ৮টা ১৫ মিনিটে রেলরোড জামে মসজিদে ও ৮টা ৩০ মিনিটে সরকারি পিসি কলেজ ময়দানে।
প্রায় সাড়ে শত বছরের পুরানো হযরত খানজাহানের অমর সৃষ্টি ষাটগম্বুজ মসজিদ। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকো ১৯৮৫ সালে ঐতিহাসিক মসজিদের শহর হিসেবে ষাটগম্বুজ মসজিদসহ খানজাহানের স্থাপত্যগুলোকে তালিকাভুক্ত করে।
ইত্তেফাক/জেডএইচ
