নোয়াখালীতে ৪৫ জামায়াত নেতাকর্মী আটক

আপডেট : ১৫ মে ২০২২, ১৫:০২

নোয়াখালীতে সরকার বিরোধী সভা করার অভিযোগে ৪৫ জন জামায়াত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার (১৫ মে) দুপুরে মাইজদীর আল ফারুক একাডেমি স্কুল থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, সরকার বিরোধী গোপন সভা থেকে নোয়াখালীর বিভিন্ন উপজেলার ৪৫ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছে থাকা বিভিন্ন ধরনের ধর্মীয় উগ্রতা সৃষ্টিকারী বই উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ বিষয়ে অনুসন্ধানসহ আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

ইত্তেফাক/এমআর