পাকিস্তানের উপজাতীয় অঞ্চলের নারীরা পূর্বে ফেডারেল অ্যাডমিনিস্টার্ড ট্রাইবাল এরিয়াস (এফএটিএ) এজেন্সির অধীনে শাসিত ছিল। এক মিডিয়া রিপোর্টের খবরে বলা হয়েছে, এসব অঞ্চলের নারীরা মৌলিক শিক্ষা, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এবং সামাজিক-সাংস্কৃতিক নিষেধাজ্ঞার দ্বারা আবদ্ধ জীবনের সম্মুখীন।
ডেইলি টাইমসের রিপোর্টে বলা হয়েছে, এই অঞ্চলের নারীরা দাসত্বের অধীনে বাস করছে, একইসঙ্গে পারিবারিক ঐতিহ্যে আবদ্ধ এবং প্রজন্মের অভিশাপ থেকে বেঁচে আছে। এসব নারীকে মাঝে মাঝে তাদের জীবনের মূল্য দিয়ে চরম ভোগান্তি পোহাতে হয়।
কয়েক দশক ধরে অসহিষ্ণু পরিবেশ এবং সামরিকীকরণ অবস্থার কারণে এই অঞ্চলটি স্থানীয় রাজ্য কর্তৃপক্ষের প্রবেশ করা বেশ কঠিন। এমনকি খাইবার পাখতুনখোয়া প্রদেশের সঙ্গে একীভূত হওয়ার পরেও পরিস্থিতি এখনও একই।
প্রতিবেদনে বলা হয়েছে, নারীর প্রতি বৈষম্য পাকিস্তানজুড়ে আছে তবে এসব অঞ্চলে নারী অধিকারের অবস্থা অন্য যেকোনো অঞ্চলের তুলনায় অনেক খারাপ।
