পদ্মশ্রী পুুরস্কারপ্রাপ্ত ঝর্ণাধারা চৌধুরী গুরুতর অসুস্থ

আপডেট : ০৪ জুন ২০১৯, ১৭:১৪

নোয়াখালীর সোনাইমুড়ির জয়াগ গ্রামের গান্ধী আশ্রম ট্রাস্টের সচিব, বিশিষ্ট সমাজসেবী ঝর্ণাধারা চৌধুরীকে (৮০)  গুরুতর অসুস্থ। ভারতের পদ্মশ্রী পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত এই সমাজসেবীকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার ভোরে তিনি জয়াগ গান্ধী আশ্রমে মস্তিস্কে রক্তক্ষণজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। নোয়াখালী থেকে তাকে দ্রুত স্কয়ার হাসপাতালের আনা হয়।  হাসপাতালে ভর্তির পর সোমবার তাকে আইসিইউতে স্থানান্তর করে নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মঙ্গলবার দুপরে গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক রাহা নব কুমার এ তথ্য জানান।

জানা যায়, ঝর্ণাধারা চৌধুরী ২০১৩ সালে ভারতের বেসামরিক সম্মাননা পদক পদ্মশ্রী খেতাবে ভূষিত হন। সমাজসেবক হিসেবে তিনি ১৯৯৮সালে আন্তর্জাতিক বাজাজ, ২০০০সালে শান্তি পুরস্কার,২০০১ সালে অন্যনা,২০০৩ সালে দুর্বার নেটওয়ার্ক, ২০১০সালে কীর্তিমতি নারী, ২০১৩ সালে রোকেয়া পদক ও সাদা মনের মানুষ, ২০১৫সালে একুশে পদকে ভূষিত হন।

আরও পড়ুন: সাপাহারে যৌন নিপীড়নের শিকার ছয় বছরের শিশু

এর আগে তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত  হয়েছেন।  তিনি ১৯৩৮ সালে ১৫ অক্টোবর বর্তমান লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে জন্মগ্রহণ করেন। মহাত্মা গান্ধী একনিষ্ট অনুসারী ও অহিংস মতবাদে বিশ্বাসী চির কুমারী এ মহিসী নারী সারাজীবন সমাজ ও মানবসেবায় নিজকে নিয়োজিত রেখেছেন। তিনি এলাকায় ‘ঝর্ণাদি’ হিসেবে সব ধর্মের মানুষের কাছে শ্রদ্ধেয়জন।

ইত্তেফাক/নূহু