পৃথক সড়ক দুর্ঘটনায় নেত্রকোনায় তিনজন নিহত

আপডেট : ০৪ জুন ২০১৯, ২১:২৫

নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে নেত্রকোনার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর রেল গেইটের সন্নিকটে বাসের চাপায় তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, চল্লিশা ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মজিবুর রহমান (পশর আলী) ও একজন। এছাড়া কেন্দুয়া উপজেলায় বাসের ধাক্কায় মিলু মিয়া নামে আরও এক ব্যক্তি নিহত হন।

জানা যায়, আজ দুপুরে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ অফিস থেকে মোটরসাইকেলযোগে মজিবুর রহমান ফসর আলী (৫৫), শফিকুল ইসলাম (২৫) ও মহসিন মিয়া (২২) চল্লিশা বাজারে যাচ্ছিলেন। পথে ঢাকাগামী একটি বাস পিছন থেকে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিনজন মারাত্মক আহত হন।

আহত অবস্থায় তাদের নেত্রকোনা সদর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত মজিবর রহমান পশর আলী ও শফিকুল ইসলামকে ঢাকা নেওয়ার পথে মারা য়ায়। এছাড়া কেন্দুয়া বাসস্ট্যান্ডে সড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় নিলু মিয়া (৩৫)  নামে আর একজন নিহত হন।

আরও পড়ুন: পুলিশের হাত থেকে শটগান কেড়ে নিয়ে গুলি করে স্কুলছাত্রকে হত্যা

নিহত নিলুমিয়ার বাড়ি মদন উপজেলার চানগাঁও গ্রামে। নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম এবং কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাসেদুজ্জামান তিনজনের নিহতের কথা স্বীকার করেন।

ইত্তেফাক/নূহু