রাশিয়ার ওপর ইউরোপের নিষেধাজ্ঞা অর্থনৈতিক আত্মহত্যার সমতুল্য: পুতিন

আপডেট : ১৮ মে ২০২২, ০৬:৪৫

ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপের ফলে ইউরোপ ‘অর্থনৈতিক আত্মহত্যা’ করবে বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তেল খাত একটি টেকটোনিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। খবর প্রকাশ করেছে আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৭ মে) এক জ্বালানি শক্তি সভায় পুতিন বলেন, রাশিয়ান শক্তি সরবরাহ পর্যায়ক্রমে বন্ধ করার চেষ্টা করে ইউরোপ কেবল নিজেদের ক্ষতি করবে। তারা কর্মের ফলস্বরূপ শক্তির দাম এবং উচ্চ মূল্যস্ফীতি দেখতে পাবে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সৈন্য পাঠায় ক্রেমলিন। এরপর থেকে পশ্চিমা বিশ্ব রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা চালু করেছে। এমন অবস্থায় বন্ধুত্বপূর্ণ দেশগুলোতে তেল ও গ্যাস সরবরাহ পুনঃনির্দেশিত করার আশা করছেন পুতিন। কারণ, ইউরোপীয় দেশগুলো রাশিয়ান শক্তি থেকে নিজেদের মুক্ত করার উপায় খুঁজছে।

রুশ প্রেসিডেন্ট বলেন, ইউরোপের বিশৃঙ্খল পদক্ষেপ কেবল তার নিজস্ব অর্থনীতিকেই ক্ষতিগ্রস্ত করছে না; একই সঙ্গে রাশিয়ার জন্য তেল ও গ্যাস থেকে রাজস্ব বৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছে।

ইত্তেফাক/টিএ