ঈদের সকালে সড়কে ঝরল প্রাণ

আপডেট : ০৫ জুন ২০১৯, ১০:১৭

লালমনিরহাট উপজেলার বড়বাড়ি ইউনিয়নের শিমুলতলা বাজারে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

রংপুর থেকে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের শহীদ মিনারে ধাক্কা লেগে উল্টে এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এতে ঘটনাস্থলে দুইজন এবং লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। আহত হন অন্তত ১০জন।

আরও পড়ুন: ‘ আমার সব কথা তো সত্যি হবে না’

এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের নাম-পরিচয় জানা যায় নি। তবে সবার বাড়ি কুড়িগ্রাম বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানায়, পিকআপে থাকা সবাই রংপুর থেকে ঈদ করার জন্য কুড়িগ্রাম যাচ্ছিলেন।