ভোলায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৫ জুন ২০১৯, ১১:৪৭

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য হাকিম মিজিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

বুধবার সকালে ওই ইউনিয়নের হেতনার হাট এলাকার একটি খালে তার লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আরো পড়ুন : মহেশপুরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিঞা জানান, হাকিম মিজি নামের ওই ইউপি সদস্যকে রাতের আধারে দুর্বৃত্তরা এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। পরে তার মরদেহ হেতনার হাট এলাকার একটি খালে ফেলে রাখা হয়। লাশের গায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, পুর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।

 

 

ইত্তেফাক/ইউবি